নওগাঁয় স্বামীর পরকীয়া প্রেমের জেরধরে অভিমানে স্ত্রী ও ছেলে একসাথে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন। মা-ছেলের আত্নহত্যার ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে। খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে মহাদেবপুর থানা পুলিশ মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করেছেন।
মৃত্যুবরণকারীরা হলেন, মহাদেবপুর উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকার বিশিষ্ঠ ব্যবসায়ী বীরেন কুমার মন্ডলের স্ত্রী শেফালী রাণী মন্ডল (৪৮) ও তার ছেলে সুজন কুমার মন্ডল (২৭)।
বীরেন মন্ডল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় তার স্ত্রী তাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় যেতে বলেন, অন্যথায় তিনি বিষ পান করবেন বলে হুমকি দেন। বাসায় ফিরে তার স্ত্রী ও ছেলেকে অসুস্থ্য অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জানতে পারেন তারা গ্যাস বড়ি সেবন করেছেন। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে নওগাঁ জেলা সদর হাসপাতালে নেয়ার পথে ছেলের মৃত্যু হয়। স্ত্রীকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বীরেন মন্ডল পরক্রীয়ায় জড়িত ছিলেন। এমনকি ইতিপূর্বে এ বিষয়ে তাকে মোটা অংকের জরিমানাও গুণতে হয়েছে। পরক্রীয়ার জেরেই মা ও ছেলে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা।
এছাড়াও প্রায় ১০/১১ বছর আগে ছেলে সুজন মোটর বাইক দূর্ঘটনায় আহত হলে তখন থেকে তার মা ই তাকে তুলে খাবার খাওয়াতেন। স্থানিয়দের ধারনা যে, তার মা নিজে গ্যাস বাড়ি সেবন করে তার ছেলেকেও সেবন করান।
মা ও ছেলের মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ প্রতিবেদককে জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি আরো জানান, মৃতদেহ দুটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
You must be logged in to post a comment.