নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা,ভাঙচুরের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ৮:৫৮ অপরাহ্ন

রাত পোহালেই ২৮ নভেম্বর নির্বাচন, নওগাঁর মান্দা উপজেলার ১৩নং কশব ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান (আওয়ামী লীগের বিদ্রোহী) আনিছুর রহমান জিন এর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব হামলার ঘটনা ঘটে। এতে ওই প্রার্থীর স্বজনসহ মোট ৩ জন আহত হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁর মান্দা উপজেলার ১৩নং কশব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোঃ ফজলুর রহমান। আর মনোনয়ন না পেয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান জিন।

শুক্রবার ১৩নং কশব ইউনিয়নের কশব মন্ডলপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমানের কর্মী-সমর্থকেরা সন্ধ্যায় কশব মন্ডলপাড়ার এক বাড়ি যায়। এবং সে সময় এলাকার লোকজন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন।

কিন্তু তারা সেখানে থেকে চলে না গিয়ে বাড়ির ভিতরে গিয়ে বাড়ি দরজা আটকিয়ে আরো ফজলুর রহমানের কর্মী-সমর্থকে মোবাইলের মাধ্যমে ডেকে নেয়। এসময় ফজলুর রহমানের প্রায় ৫০/৬০জন কর্মী-সমর্থকরা এসে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং স্থানীয় লোকজনের সাথে কথা কাঠাকারি’র এক পর্যায়ে রিয়াজুল ইসলাম রানাকে মারপিট করে এবং স্ত্রী ফাইমা খাতুন রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মারপিট করে চলে যাওয়ার সময় উত্তেজিত হয়ে বর্তমান চেয়ারম্যান ও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমানের বাড়িতে আতর্কিত হামলা চালান। হামলাকারীরা ইটপাটকেল ছুড়ে ঘরের দরজা-জানালা, আনিছুরের ১টি ব্যক্তিগত মোটরসাইকেলে ও তাঁর ঘরের সামনে থাকা আরো ১টি মোটরসাইকেলে ব্যাপক ভাঙচুর চালান।

এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে তাঁর স্বজন ও কর্মীসহ ৩জন আহত হোন। এদিকে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে রাত ৯টারদিকে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আনিছুর রহমান বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফজলুর রহমানের কর্মী-সমর্থকেরা সন্ধ্যায় কশব মন্ডলপাড়া এক বাড়িতে টাকা দিয়ে ভোট কেনার জন্য আসে। তখন স্থানীয় লোকজন তাদের সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে কিন্তু তারা না গিয়ে আরো লোকজনকে ডেকে নিয়ে এসে রিয়াজুল ইসলাম রানাসহ আরও কয়েক জনকে মারপিট করে আহত করেন। এবং চলে যাওয়ার সময় উত্তেজিত হয়ে আমার বাড়িতে হামলা করে ইটপাটকেল ছুড়ে ঘরের দরজা-জানালা, আমার ১টি ব্যক্তিগত মোটরসাইকেলে ও ঘরের সামনে থাকা আরো ১টি মোটরসাইকেলে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে আমার স্বজন ও কর্মীসহ ৩জন আহত হোন।

এ সময় নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন। এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনা একটি ন্যক্কারজনক ঘটনা। হামলা ও ভাঙচুরকারীর বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার জন্য তিনি প্রশাসনের নিকট আকুল আবেদন করেন।

অভিযোগের বিষয় জানতে চাইলে মোঃ ফজলুর রহমান বলেন, আমার কর্মী-সমর্থকেরা সন্ধ্যায় কশব মন্ডলপাড়া এক আত্নীয়ের বাড়িতে ভোট চাইতে যায়। এসময় স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান জিন সহ ১০ থেকে ১২জন লোকজন গিয়ে আমার কর্মীদের মারপিট করে আটকিয়ে রাখে। পরে সংবাদ পেয়ে আমার আরো কর্মী সমর্থকেরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু আমার কর্মী-সমর্থকেরা কোন বাড়িতে হামলা ও ভাঙচুর করেনি এ অভিযোগ সত্য নয় মিথ্যা বানোয়াট বলে ও তিনি জানান।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ লিখিত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ