নওগাঁয় স্থলবন্দর স্থাপন এখন সময়ের দাবি…..?

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯, ৭:৩৯ অপরাহ্ন
উন্নয়নের দ্বার ও স্বপ্ন স্থলবন্দর ও কাস্টম করিডোর স্থাপন এখন সময়ের দাবি....

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁর সাপাহার উপজেলাবাসীর দীর্ঘদিনের সম্ভাবনাময় উন্নয়নের দ্বার ও স্বপ্ন স্থলবন্দর ও কাস্টম করিডোর স্থাপন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

ইতোমধ্যেই বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার সাপাহারে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সাপাহার বাসীর এ দীর্ঘদিনের স্বপ্নপূরণের আশ্বাস দিয়েছেন।

বর্তমান খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি থাকাকালিন সময়ে সাপাহার উপজেলাবাসীকে এই স্থলবন্দর স্থাপনের স্বপ্ন দেখান।

সাপাহার উপজেলার খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের উত্তর দিকে অনুমান ৪ কিলোমিটার দূরে ভারত রাজ্যের  দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অধীনে সাদুল্লাপুর গ্রাম ও পারিলা বিএসএফ ক্যাম্প অবস্থিত। সাপাহার উপজেলা সদর হতে মাত্র ৯কিলোমিটার দূরে এই স্থলবন্দরের জায়গা।

গত ২০১৭ সালের জানুয়ারীতে বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহফুজুল হক ভুঁইয়া স্বশরীরে উপস্থিত হয়ে এই জায়গা নির্বাচন ও পরিদর্শন করেন।

এ সময় নওগাঁ-১ আসনের এমপি বাবু সাধন চন্দ্র মজুমদার তাকে সাথে নিয়ে ঐ সীমান্তের ভারত-বাংলাদেশ সীমান্তের ২৫১ নং মেইন পিলার এলাকার নো ম্যান্সল্যান্ড এরিয়া পরিদর্শন করেন।

স্থলবন্দর নির্মাণের জন্য সুন্দর পরিবেশ ও খোলামেলা প্রান্তর দেখে স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মাহফুজুল হক ভূঁইয়া সাপাহারবাসীকে স্থলবন্দর স্থাপনের সকল প্রকার আশ্বাস দেন।

এলাকার অভিজ্ঞমহল ও বুদ্ধিজীবীদের ধারণা, সাপাহার উপজেলায় স্থলবন্দর স্থাপিত হলে উপজেলায় একটি বৃহৎ উন্নয়নের দ্বার উম্মোচিত হবে যার ফলে সাধারণ খেটে খাওয়া হাজার হাজার মানুষের কর্মস্থান সৃষ্টি হবে।

উপজেলাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দীর্ঘদিনের এই স্বপ্ন সাপাহারে স্থলবন্দর স্থাপনের জোর দাবি জানিয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ