আর, আর চৌধুরী, নওগাঁ।।
স্ত্রীর হাতের মেহেদীর রং না মুছতেই ঝড়ে গেল স্বামীর প্রান। নওগাঁয় বিদ্যুৎ পৃষ্ট হয়ে নববিবাহিত এক যুবকের মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে জেলার মান্দা উপজেলায়।
স্থানিয় সুত্র জানায়, নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর জংলীপাড়া গ্রামের জৈনক হাসান আলীর নববিবাহিত যুবক ছেলে মোস্তাফিজুর রহমান (২৩) শনিবার সকালে নিজ বাড়িতে বিদ্যুৎ পৃষ্ট হলে ঘটনাটি জানতে পেরে স্থানিয়রা সাথে সাথে মোস্তাফিজুর রহমান কে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রর জরুরী বিভাগে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ঐ দিনই দুপুরে মোস্তাফিজুর রহমানকে মৃত বলে ঘোষনা করেন দ্বায়িত্বরত চিকিৎসক। এসময় মোস্তাফিজুর রহমানের নববিবাহতি স্ত্রী সহ স্বজনদের আহাজারীতে হাসপাতাল এলাকায় সর্বশ্রেনী-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং মৃত্যুর খবর পৌছার সাথে সাথে মোস্তাফিজুর রহমানের গ্রাম ও তার শ্বশুর বাড়ি এলাকার লোকজনের মাঝে ও নেমে এসেছে শোকের ছায়া।
মোস্তাফিজুর রহমানের বোন রাশেদা বেগম জানান, আমার ছোট ভাই মাত্র একমাস পূর্বেই বিয়ে করেছেন। ঘটনারদিন শনিবার সকালে বাড়িতেই বিদ্যুতের লাইন মাল্টিপ্লাগ ঠিক করার সময় অসাবধানতা বশত বিদ্যুৎ পিষ্ট হয় এবং অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আমার ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনারদিন শনিবার সকালে বাড়িতেই বিদ্যুতের লাইন মাল্টিপ্লাগ ঠিক করার সময় অসাবধানতা বশত বিদ্যুৎ পিষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (২৩) এর মৃত্যু হয়েছে বলেই আমাদেরকে জানিয়েছেন নিহতের স্বজনরা।
You must be logged in to post a comment.