নওগাঁয় স্কুল ছাত্রী ধর্ষণ মামলার ১জন সহ ৯ জনকে করেছে পুলিশ

নওগাঁ প্রতিনিধি
শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৮:০৩ অপরাহ্ন

নওগাঁর মান্দা থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ মামলায় অভিযুক্ত ১ জনসহ মোট ৯ জনকে আটক করেছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার কসব ইউনিয়নের চকগৌরাঙ্গ ডাঙ্গা পাড়া গ্রামের এক স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে দেলুয়াবাড়ি গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে মোঃ রবিউল ইসলাম। সে স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। প্রেমের সম্পর্কের কারণে ছাত্রীকে গত ২ নভেম্বর উপজেলার ফেরিঘাট এলাকায় দেখা করতে বলে কৌশলে অভিযুক্ত তাকে একটি ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। নির্যাতিতা ছাত্রীর পরিবার তাদের মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ার এক পর্যায়ে কৌশলে স্কুলছাত্রী তার পরিবারকে জানায়।

এরপর গত ৯ নভেম্বর তার পরিবার তাকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা স্কুল ছাত্রীর মা নাছিমা বেগম ১১ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাদী হয়ে মান্দা থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাত্র ১ঘন্টার মধ্যেই অভিযুক্তকে আটক করেন।

অপর মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী উপজেলার গাংতা গ্রামের মোঃ ছইয়ের আলীর ছেলে মোঃ আরিফুল হক, আঃ জব্বারের ছেলে মোঃ শরিফুল ইসলাম, নজরুল ইসলামের ছেলে মোঃ আমিনুর ইসলাম, তায়েজ উদ্দিনের ছেলে মোঃ বাবুর আলী, মৃত হাসেম আলীর ছেলে মোঃ উসমান আলী, আজু শাহের ছেলে আলেফ শাহ, তুরুকগ্রামের হুমায়নের স্ত্রী মোসাঃ রিপা খাতুন, মোঃ আবু তালেবের ছেলে মোঃ ইউসুফ আলী ও ইমাজ আলীর ছেলে মোঃ ইমরান আলীকে আটক করেন পুলিশ।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, অপহরণ পূর্বক ধর্ষণ মামলা রুজু হওয়ার সাথে সাথে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এবং অপর মামলার আসামীরা পলাতক ছিলো। গত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকেও গ্রেফতার পূর্বক শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ