নওগাঁর মান্দায় ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার সন্ধারাতে অভিযান চালিয়ে শাকিল ইসলাম (২০) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রকে আটক করেছে পুলিশ।
আটককৃত শাকিল ইসলাম মান্দা মমিন শাহানা সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। এ ঘটনায় ধর্ষণের স্বিকার স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শাকিল হোসেন সহ অজ্ঞাতনামা আরো দু’জনের বিরুদ্ধে বুধবার রাতে মান্দা থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে ভূক্তভোগী শিক্ষার্থীকে প্রেম প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলো অভিযুক্ত শাকিল হোসেন। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত শাকিল তাকে দেখে নেওয়ার হুমকিও দেয়।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১ টারদিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তার মেয়ে ঘরের বাইরে এলে অভিযুক্ত শাকিলসহ তার অজ্ঞাত দুই বন্ধু অপহরণ করে গ্রামের মাঠের ভেতর নিয়ে যায়। সেখানে অজ্ঞাতনামা দু’জনের সহায়তায় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত শাকিল হোসেন।
এব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, ছাত্রীর বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের করার পর মামলার তদন্তকারী অফিসার এস আই মোঃ আমিনুল ইসলাম তথ্য প্রযুক্তি মোবাইল ফোন ট্যাকিং করে উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে শাকিল ইসলামকে আটক করেন। আগামীকাল শনিবার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।
You must be logged in to post a comment.