নওগাঁয় স্কুলপড়ুয়া মোর্শেদা নিজের ‍বুদ্ধিমত্তায় বাল্যবিয়ে ঠেকালো

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ৭:৩৭ অপরাহ্ন
লোক কেন্দ্রে গিয়ে কেন্দ্রের ম্যানেজারকে কোনো কথা না বলে ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করে। দেয়ালের চার্টে টাঙ্গানো জরুরী ভিত্তিতে কল করার জন্য সরকারি ফোন নম্বরগুলো তার নিজ খাতায় লিখে নিয়ে দৌড়ে বাসায় ফিরে....

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।

নওগাঁর সাপাহার উপজেলায় ভারতীয় সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত অঞ্চল পাতাড়ী ইউনিয়নের পাতাড়ী ড্রেনপাড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী ৯৯৯ নম্বারে কল দিয়ে নিজের বিয়ে নিজেই বন্ধ করে এলাকায় এক রেকর্ড সৃষ্টি করেছে। পাতাড়ী ড্রেনপাড়া গ্রামের মোকলেছুর রহমান ও মা ফেরদৌসী বেগমের মেয়ে সৎসাহসী নাম মোর্শেদা খাতুন (১৩)। সে পাতাড়ী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে।

জানা গেছে, মাদ্রাসা পড়ুয়া ঐ শিক্ষার্থীর বাবা-মা পাশের গ্রামের এক ছেলে সাথে তার মেয়ের বিয়ে দেয়ার সকল প্রস্ততি সম্পন্ন করে ১১ ডিসেম্বর মঙ্গলবার দিন তারিখ ধার্য্য করেছিলেন। বাড়িতে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হতে দেখে শিক্ষার্থী মোর্শেদা গ্রামে অবস্থিত বেসরকারি সংগঠন বিএসডিও এবং বিডিও’র শিশু বিকাশ কেন্দ্র ও লোক কেন্দ্রে গিয়ে কেন্দ্রের ম্যানেজারকে কোনো কথা না বলে ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করে এবং দেয়ালের চার্টে টাঙ্গানো জরুরী ভিত্তিতে কল করার জন্য সরকারি ফোন নম্বরগুলো তার নিজ খাতায় লিখে নিয়ে দৌড়ে বাসায় ফিরে।

এরপর সে নিজ ঘরে ঢুকে তার বিয়ে বন্ধের জন্য ৯৯৯ নম্বারে কল দেয়ার চেষ্টা করতে থাকে। ঠিক এ সময়ে তার মা ফেরদৌসী বেগম মেয়ের কল করে বিয়ে বন্ধ করার কৌশল বুঝতে পারে। মেয়ের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে  মেয়ের উপর শারীরিক নির্যাতন চালাতে শুরু করে।

নির্যাতনের এক পর্যায়ে সে এই নাম্বার কোথায় পেল জানার জন্য চাপ প্রয়োগ করতে থাকলে শিক্ষার্থী মোর্শেদা নাম্বারটি তার গ্রামের লোক কেন্দ্রের ম্যানেজার শারমীন আক্তারের নাম বলে দেয়। এরপরে ঐ তার বাবা-মা কেন্দ্রের ম্যানেজারের প্রতি চড়াও হয়ে তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে। তখন লোক কেন্দ্রের ম্যানেজার শারমীন আক্তার প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ভয় দেখালে মেয়ের বিয়ে বন্ধ করে দেয় মোর্শদের বাবা-মা।

মোর্শেদার বুদ্ধিমত্তার জোরে নিজের বিয়ে নিজে বন্ধ করার জন্য এলাকাবাসী ঐ শিক্ষার্থী মোর্শেদা খাতুনকে ধন্যবাদ জানান।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরীর জানান, এ ধরনের সংবাদ তিনি পাননি। পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেন। তবে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ