উর্দ্ধতন কর্মকর্তা ও চিকিৎসক সহ বিভিন্ন পরিচয় ব্যবহার করা সহ সহ নিজেকে অবিবাহীত দাবী করে কৌশলে সুন্দরী নারীদের সাথে সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করে আসছিলেন এবং অর্থ ও হাতিয়ে নিয়েছেন এ প্রতারক। অবশেষে সেই প্রতারককে নওগাঁয় আটক করেছে পুলিশ।
সোমবার নওগাঁ জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে কুখ্যাত এ প্রতারককে আটক করেন নওগাঁ সদর মডেল থানা পুলিশ। আটকৃত প্রতারক হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আটুলিয়া গ্রামের কাওছার আলীর ছেলে সাদ্দাম হোসেন।
এব্যাপারে আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যাালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয় বলেন, আটককৃত সাদ্দাম হোসেন বিভন্ন সুন্দরী মেয়েদের পটানোর কৌশল হিসাবে সে নিজের লাইফ স্টাইল চেঞ্জ করতেন এবং অনলাইন ম্যারেজ মিডিয়াগুলোতে কখনো আমেরিকা সিটিজেন, অস্ট্রেলিয়া প্রবাসী, ডিসি, পুলিশ সুপার, ডাক্তার, সেনাবাহিনী ও বড় ব্যবসায়ী পরিচয়ে নিজেকে অবিবাহিত দেখে বিয়ের জন্য পাত্রী খোঁজার বিজ্ঞপ্তি দেয়। এরপর বিভিন্ন সুন্দরী মেয়ের সাথে চ্যাটিংএর শুরুতেই কৌশলে তাদের ছবি নেয়।
তারপর প্রেমের ফাঁদে ফেলে বিদেশ নেওয়ার কথা বলে বড় অংকের টাকা হাতিয়ে নেয়। টাকার পাশাপাশি মেয়েদের কাছ থেকে ব্যাংক চেকও নিয়ে রাখেন। এমনকি সে মেয়েদের সাথে শারিরীক সম্পর্কের ভিডিও ধারন করে রাখে।
তিনি আরো বলেন, এক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলের মৃত্যুর পর সেই মহিলা ভাইস চেয়ারম্যান বিষন্নতায় ভুগছিলেন। সেই সুযোগ কে কাজে লাগিয়ে প্রতারক সাদ্দাম ঐ মহিলা ভাইস চেয়ারম্যান সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেন এবং সাদ্দাম নিজেকে সরকারের উচ্চ মহলের সাথে যোগোযোগ আছে বলে মহিলাটিকে বিশ্বাস করায়।এরপর তার কাছ থেকে কৌশলে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক সাদ্দাম। টাকা নেওয়ার পর থেকে মহিলার সাথে যোগায়োগ বন্ধ করেন। এরিমাঝে প্রতারণার শিকার মহিলাটি জানতে পারেন, যে সাদ্দাম তার স্ত্রীকে নিয়ে নওগাঁ জেলা শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছে। এর পরই প্রতারণার শিকার মহিলা ঘটনাটি পুলিশকে জানালে, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে স্ত্রী সহ প্রতারক সাদ্দামকে আটক করেন।
পুলিশ সুপার আরো বলেন, আটককের পর তার মোবাইল ফোন হতে দেখা যায় সে অবৈধ ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সী ব্যাবসার সাথে জড়িত। আটককৃত সাদ্দাম এর বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান জেলা পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁর অতিরিক্তি পুলিশ সুপার একেএম আল মামুন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল সহ পুলিশের কর্মকর্তারা।
You must be logged in to post a comment.