আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁয় ভারতীয় সীমান্তের জিরো লাইনে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা গেছে।
জানা গেছে শনিবার দুপুর ২টার দিকে মাঠে কাজ করতে গিয়ে ওই এলাকার লোকজন নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের অদুরে ২৩৬ মেইন পিলারের অনুমান ১শ’গজ দুরে এক অজ্ঞাত ব্যাক্তির মরাদেহ পড়ে থাকতে দেখে। এরপর তারা মৃত ব্যাক্তির সম্পর্কে স্থানীয় হাপানিয়া বিজিপি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাক্তিকে সনাক্ত করতে না পেরে ইউপি সদস্য দ্বারা থানায় সংবাদ পাঠায়। জিরো লাইনে মৃত ব্যাক্তিটি গরু চোর না ভাল মানুষ এ বিষয়ে হাপানিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলহাজ্ব তোতা মিয়ার সাথে ফোনে কথা হলে তিনি জানান যে, ওই ব্যক্তি পাগল। শুক্রবার সন্ধার দিকে ওই এলাকায় ন্যাংটা অবস্থায় ঘোরা ফেরা করছিল, পাগলটিকে ন্যাংটা অবস্থায় দেখে হাপানিয়া পুলের গ্রামের লোকজন সন্ধায় তাকে খাওয়ায়ে একটি প্যান্ট পরিয়ে দেয়। রাতের কোন এক সময় সে হয়ত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় জিরো লইনে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির শরীরে কোন প্রকার আঘাতের চিহৃ দেখতে পাওয়া যায়নি বলে ও তিনি সাংবাদিকদের জানান। যে হেতু মৃত ব্যাক্তিটি অজ্ঞাত সে হেতু তাদের চেয়ে বিষয়টি পুলিশের খতিয়ে দেখা দরকার তাই তিনি স্থানীয় ইউপি সদস্য বুবুল মেম্বারকে দিয়ে এবিষয়ে থানায় সংবাদ পাঠায়। জিরো লাইনে কোন ব্যাক্তির মরা দেহ পড়ে থাকার বিষয়টি এলাকাবাসীকে বেশ ভাবিয়ে তুলেছে। এলাকার লোকজন বলাবলি করছে আসলে ওই ব্যাক্তি পাগল কিনা আবার তাকে বিএসএফ’রা মেরে তার মরা দেহ জিরো লাইনে ফেলে রেখেছে কিনা এবিষয়ে বেশ সন্দেহের সৃষ্টি হয়েছে। এছাড়া গ্রামের অনেক লোকজন বলছে পাগল ব্যাক্তিটি শুক্রবার বিকেলে হাপানিয়া পুলের গ্রামে এলে লোকজন তাকে খাওয়ায়ে একটি পেন্ট পরিয়ে স্থানীয় ক্যাম্পে সোপর্দ করে। লোকজনের প্রশ্ন সন্ধায় পাগলটিকে ক্যাম্পে সোপর্দ করার পরেও জিরো লাইনে কিভাবে ওই ব্যাক্তির মরা দেহ পাওয়া য়ায়? এবিষয়ে সাপার থানার অফিসার ওসি শামসুল আলমের সাথে কথা হলে তিন সাংবাদিকদের জানান যে, তারা এধরণের একটি সংবাদ পেয়েছেন। তবে স্থানটি সম্ভবত পোরশা থানার মধ্যে তাই এখনও সাপাহারের কোন পুলিশ ফোর্স ঘটনা স্থলে যায়নি। তবে সাপাহার নিশ্চিত হলে তড়িৎ গতিতে ব্যাবস্থা নেয়া হবে।
You must be logged in to post a comment.