নওগাঁর রানীনগরে সরিষা ক্ষেতের পার্শ্বে খড়ের ভেতর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি শাহীন আকন্দ প্রতিবেদককে জানান, উদ্ধারকৃত মৃতদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
উদ্ধারকৃত মৃতদেহ (যুবকের) পরিচয় স্থানীয় লোকজনরা জানাতে পারেননি। তবে উদ্ধারকৃত মৃতদেহ (যুবকের) আনুমানিক বয়স ৩০/৩৫ বছর এর মধ্যে হবে বলেও ধারনা করছেন।
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের টং শিয়ালা গ্রামের সরিষা ক্ষেতের পার্শ্বে খড়ের ভেতর যুবকের মৃতদেহটি দেখতে পেয়ে স্থানিয়রা থানা পুলিশকে জানালে রানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে শনিবার সকাল সাড়ে ১০টারদিকে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে যুবকের মৃতদেহটি উদ্ধার করেন।
সংবাদ সংগ্রহকালে উদ্ধারকৃত মৃতদেহ ( যুবকের) পরিচয় শনাক্ত হয়নি।
You must be logged in to post a comment.