নওগাঁয় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে ও নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা ও সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা মহিলা আ’লীগের সাবেক আহ্বায়ক শাহনাজ মালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ১৮টি সংস্থাকে মোট ৪ লাখ ৩২হাজার টাকা, ৫টি সংস্থার প্রতিটিকে ২১হাজার টাকা করে মোট ১লাখ ৫হাজার টাকা এবং করোনায় ক্ষতিগ্রস্থ ১৮০ জন ব্যক্তির প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১লাখ ৮০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.