আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
সোমবার (১৪ জানুয়ারী) পরন্ত বিকেলে বসেছিল মাসিক ‘লাল চা আড্ডা’। স্কুল-কলেজ পড়ুয়া থেকে প্রবীনজনেরাও সেই আডায় মেতেছিলেন।
নওগাঁ জেলা সরকারী গণগ্রন্থাগরের আয়োজনেই গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ওই লাল চা আড্ডা। এমন আড্ডা নিয়মিত প্রতিমাসের দ্বিতীয় সোমবারে বসবে এমন কথা জানান দিলেন লাইব্রেরিয়ান এম এম আশিফ। নানান কথামালায় সঞ্চালনায় ছিলেন আবর্তনের সম্পাদক অধ্যক্ষ (অবঃ) প্রফেসর শরিফুল ইসলাম খান। নওগাঁর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান প্রাঞ্জল ভঙ্গিতে চমৎকার চমৎকার কথার মধ্যে দিয়ে আড্ডা আরো জমিয়ে দিয়েছিলেন। কথা আসতে থাকে তরুনদের মধ্যে থেকেও। ইতিহাস গবেষক, শিক্ষক ও কবি আতাউল হক সিদ্দিকী সাহিত্য চর্চা, শুদ্ধ বাংলা এবং ইতিহাসসহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে নানান দিক তুলে ধরে সোমবারের আড্ডা পরিপূর্ণ করে দিয়েছিলেন। এরপর আড্ডায় কথা বলেন কবি রুহুল আমীন পলাশ, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, সাবেক ব্যাংকার জহুরুল ইসলাম খান লুলু, চিত্র শিল্পী রে.হক, উপন্যাসিক বরেন্দ্র ফরিদ।
গনগ্রন্থাগরের পাঠক ফোরামের ফায়সাল, আকতারুজ্জামান, শরিফুল, মতিউর, তারেক, সানজিদা, পারভেজ, মাহফুজা, রাব্বানী, ফারুক, মনিরুল, রেজুয়ানসহ সকলের উপস্থিতি প্রানবন্ত করেছিল সেদিনের লাল চা আড্ডা। সবশেষে গ্রন্থাগার ষ্টাফ আফজালের পরিবেশনায় হাল্কা নাস্তাসহ ধুমায়িত লাল চা শীতের সায়াহ্নে দিয়েছিল আলাদা ইমেজ।
You must be logged in to post a comment.