নওগাঁয় ৫ বছর বয়সি এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫৫ বছর বয়সি এক ব্যাক্তিকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে নওগাঁর আত্রাই থানা পুলিশ।
শিশু ধর্ষণ চেষ্টাকারি মোজাম্মেল শেখ ওরফে মোজা (৫৫) আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের মৃত রমজান আলী শেখের ছেলে।
থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে ৫ বছর বয়সী কন্যা শিশুটি তার সহপাঠীদের সাথে বাড়ির পার্শ্বে খেলা করছিল। এসময় শিশুটির মা বাড়ীর মধ্যে কাজ করছিলেন। এ সুযোগে প্রতিবেশী মোজাম্মেল শেখ শিশুটিকে জিনিস খাওয়ানোর লোভ দেখিয়ে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দেওয়ায় তাকে ছেড়ে দেয় ধর্ষন চেষ্টাকারি।
এরপর শিশুটি বাড়িতে গেলে তার চলাফেরায় অসুস্থ্যতার লক্ষন দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে শিশুটি ঘটনাটি প্রকাশ করে দেন। বিষয়টি জানার পরই শিশুটির মা সোমবার সন্ধ্যায় আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর সোমবার দিবাগত রাতে আত্রাই থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম্মেল শেখকে তার নিজ বাড়ি থেকে আটক করেন।
এব্যাপারে শিশুটির মা জানান, আমার মেয়ে বাড়িতে আসার পর অনেকটা দুর্বল মনে হচ্ছিল। এবং প্রশ্রাব করতে গিয়ে প্রচন্ড ব্যাথা অনুভব করায় কান্নাকাটি করছিল এক পর্যায়ে মেয়েকে জিজ্ঞাসা করলে ঘটনাটি জানায়।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ আইনে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মোজাম্মেল শেখকে আটক পূর্বক মঙ্গলবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে, এছাড়া বক্তব্য রেকর্ডের জন্য ( ভিকটিম)শিশুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।
You must be logged in to post a comment.