নওগাঁর রাণীনগর উপজেলায় মাত্র ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিব হোসেন (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে রানীনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রানীনগর উপজেলার তেঘর গ্রাম থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃত কিশোর রাকিব হোসেন উপজেলার একডালা ইউপির তেঘর গ্রামের মৃত মঞ্জুর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রানীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক এক ব্যক্তির ৪ বছর বয়সী শিশু কন্যা মঙ্গলবার ৬ সেপ্টেম্বর বাড়ির পাশে একটি পুকুর পারে খেলাধুলা করছিলো।
ঐ সময় কিশোর রাকিব হোসেন ঐ শিশুকে বিভিন্ন প্রলোভন দিয়ে পাশে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টাকালে শিশুটি কান্নাকাটি’র করার শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছান। লোকজন আসার বিষয় টের পেয়ে অভিযুক্ত কিশোর রাকিব সেখান থেকে পালিয়ে যায়।
“ভিকটিম” শিশুর মা জানান, এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি। সুষ্ট বিচারের দাবি জানাচ্ছি।
ঘটনার ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে এদিন সন্ধ্যায় আসামি রাকিবকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.