প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় নওগাঁর মান্দায় রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা ও পৃথক অনুষ্ঠানে দুপুর ১২ টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সভায় ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য সকলের প্রতি অনুরোধ রাখেন ও পৃথক অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়া, মাধ্যমিক, প্রাথমিক স্কুলে পড়ুয়া ৪৫ জন শিক্ষার্থীকে ১ লাখ ৬২ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শরীফ আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। শেষে উপজেলার ১২টি পরীক্ষা কেন্দ্রে থার্মস্ক্যানার ও অক্সিমিটার প্রদান করা হয়।
You must be logged in to post a comment.