নওগাঁয় লাশ বহনের রাস্তায় মার্কেট নির্মান বন্ধের দাবীতে মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১০ নভেম্বর, ২০১৮, ১০:৪৫ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

নওগাঁর মহাদেবপুরে  কেন্দ্রিয় কবর স্থানের লাশ বহনের রাস্তায় মার্কেট নির্মান কাজ বন্দের দাবীতে  মানব বন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ।

শনিবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় মহাদেবপুর ব্রীজ রোডে এ মানব বন্ধনে এলাকার নানা শ্রেনী পেশার শহশ্রাধিক মানুষ অংশ নেয় ।

এ সময় মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মহাদেবপুর  উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসান হাবিব ভোদন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম নুরানী আলাল সহ রবিউল আলম আলম বুলেট প্রমুখ ।

বক্তারা বলেন  মহাদেবপুর কবর স্থানে মৃতদেহ নিয়ে যাওয়ার এক মাত্র জায়গাটি (রাস্তা) হটাৎ জেলা পরিষদ তাদের দাবী করে রাতের আধারে কিছু বাক্তিকে লিজ দেয় । তারা লাশ বহনের একমাত্র জায়গাটি ঘেড়াও করে সেখানে ১৪ কক্ষ বিষিষ্ট একটি মার্কেট নির্মানের জন্য কাজ শুরু করে ।

স্থানীয়দের দাবী এতে করে কবর স্থানে লাশ নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট ফজলে রাব্বির কাছে একটি স্বারক লিপি প্রদান করেন বলেও বক্তারা উল্লেখ করেন ।

এ ব্যাপারে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ফজলে রাব্বির কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি জেনেছি জনস্বার্থে অগ্রাধিকার দিয়ে কি করা যায় তাই করা হবে।

ঘন্টাব্যাপী এ মানব বন্ধনে  অবিলম্বে বৃহত্তর স্বার্থে মার্কেট নির্মান কাজ বন্ধের দাবী করা হয় । তা নাহলে   আগামীতে কঠোর কর্মসুচী দেওয়ার হুশিয়ারী দেন বক্তারা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ