নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন ভূয়া ডেন্টাল চিকিৎসককে ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতে ৪ জনের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা সহ ৩ জনের জেল দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা সহকারি কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম।অভিযুক্তরা হলেন- নওগাঁ জেলা শহরের কালিতলা মহল্লার মৃত তমিজ উদ্দিনের ছেলে তৌফিকুল ইসলাম তুহিন (৪২), কাঁচাবাজার এলাকার মৃত মধুসদন সাহার ছেলে কৃষ্ণ কমল সাহা (৫৮), খাস-নওগাঁ মহল্লার মৃত ছহির উদ্দিনের ছেলে শহীদুল ইসলাস (৬১), মৃত আব্দুল আজিজ খানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) এবং লাটাপাড়া মহল্লার আশরাফুল ইসলাম (৪০) ও সাজ্জাদ হোসেন (৪১)।
নওগাঁ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম বলেন, বিডিএস ডিগ্রী নেই, এইচএসসি পাস করেই ডাক্তার পদবি ব্যবহার করে দীর্ঘ বছর ধরে তারা দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলো। এমনকি অন্য ডেন্টিস্টদের বিডিএস সনদ রেজিস্টেশন জাল (চুরি) করে তা নিজের বলে চালিয়ে আসছিলো এতদিন। মানুষের কাছে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক বলে প্রতারণা করে আসছিলেন তারা। এমনই কয়েকজন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, তৌফিকুল ইসলাম তুহিন এর ৫০ হাজার টাকা জরিমানা সহ দু’ মাসের জেল, কৃষ্ণ কমল সাহা ও জাহাঙ্গীর আলমের ৩০ হাজার টাকা করে জরিমানা, শহীদুল ইসলামের ৪০ হাজার টাকা জরিমানা এবং আশরাফুল ইসলাম ও সাজ্জাদ হোসেন এর দু’ মাস ১৫ দিন করে জেল দেওয়া হয়েছে।
এসময় র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার তৌকির আহমেদ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আশিষ কুমার সরকার উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.