নওগাঁয় র‍্যাবের অভিযানে একজন অনলাইন জুয়াড়ি আটক

নওগাঁ প্রতিনিধি
শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ৭:৩১ অপরাহ্ন

নওগাঁয় র‍্যাব-৫, এর অভিযানে একজন অনলাইন জুয়াড়ি আটক করা হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে ২৭ বৃহস্পতিবার নওগাঁ সদর পৌরসভাধীন খাস নওগাঁ (মহল্লা) বাজারে অনলাইন জুয়া সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ নাহিদ হোসেন (৩৪), পিতাঃ- মোঃ আবু বকর সিদ্দিক, সাং-চকরামপুর কে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ ডিজিটাল প্লাটফর্ম (ওয়েব সাইটের) মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে জুয়াড়িরা অনলাইনে বিভিন্ন খেলাধুলা (ক্রিকেট, ফুটবল ইত্যাদি) সংক্রান্তে জুয়া খেলছে এবং ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে অ-অনুমোদিত ই-ট্রানজাকশন মাধ্যমে টাকা লেনদেন করে আসছিলো।

প্রতিবেদককে ঘটনার শত্যতা নিশ্চিত করে র‍্যাব জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ