নওগাঁয় র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী ধারালো অস্ত্রসহ দু’জন আটক।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদককে জানানো হয়, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ সন্ত্রাস বিরোধী অভিযানে সর্বদা র্যাব সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় (নিকটস্থ থানায় মামলা ও অভিযোগের ভিত্তিতে) নওগাঁ জেলা সদর উপজেলার দোগাছি শুকরারভিটা এলাকায় স্থানীয় অভিযান চালিয়ে দেশীও বিদেশি বিপুল পরিমান ধারালো অস্ত্র সহ দু’জনকে আটক করা হয়।
আরো জানানো হয়, নওগাঁ সদর মডেল থানার মামলা নং-১৬/২৬৯ তারিখ ১২ জুলাই ২০২১ ইং,
ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০ মোতাবেক ক্যাম্পে লিখিত অভিযোগের প্রেক্ষিতে
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের অপারেশন টিম ছায়া তদন্ত শুরু করেন এবং প্রাথমিক তথ্য পাওয়ার পর র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে ২৩ নভেম্বর দিনগত রাত পনে ১২টারদিকে নওগাঁ জেলা সদর উপজেলার দোগাছি শুকরার ভিটা গ্রামস্থ মোঃ লিটন হোসেন এর বাড়ির সামনে অভিযান পরিচালনা করে মামলার ১নং আসামী মোহাম্মদ আলী (৪০), পিতা-মৃত ইসমাইল প্রামানিক, সাং-দোগাছি ইয়াদ আলীর মোড়,ও তার গ্যাং সদস্য মোঃ জামিল হোসেন (৩৬), পিতা-মৃত মজিবর রহমান, সাং-দোগাছি দক্ষিণ পাড়া, সর্ব থানা ও জেলা নওগাঁ সদর, নওগাঁকে গোপন বৈঠকের স্থানে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে তাদের বাড়ি থেকে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারির কাজে ব্যবহারীত ৫ টি রামদা, ৮ টি চাপাতি, ৬টি ধারালো ছুরি, ৫ টি বাটাল, ৫টি ছোট ছুরি, ১টি বিদেশী ছোরা ও ১টি বিদেশী তলোয়ারসহ ছিনতাই করা ১৪ টি মোবাইল, ৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সহ তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, উক্ত আসামীদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইন-১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রতিবেদককে নিশ্চিত করেছে র্যাব।
You must be logged in to post a comment.