নওগাঁয় র‌্যাবের অভিযান, তাজা ৩ টি গাঁজার গাছ সহ একজন আটক

নওগাঁ প্রতিনিধি
শনিবার, ২৬ জুন, ২০২১, ৫:৪৫ অপরাহ্ন

নওগাঁয় র‌্যাবের অভিযান, তাজা ৩ টি গাঁজার গাছ সহ একজন আটক। নওগাঁর ধামুরহাট উপজেলায় অভিযান পরিচালনা করে মোট ৩ কেজি ওজনের ৩ টি গাঁজা গাছ উদ্ধার সহ একজনকে আটক করেছেন র‌্যাব-৫, সিপিসি-৩।

র‍্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খানের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত সোয়া ১১ টায় ধামুরহাট উপজেলার উত্তর চকরহমত এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা চাষী মৃত তৈমুদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৩০) কে ৩ টি গাঁজার গাছ সহ  আটক করেন।

র‌্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যাক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ অবৈধভাবে উৎপাদন (চাষ) করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো।

পরবর্তীতে আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ধামুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। এবং আজ শনিবার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ