নওগাঁয় রুমী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা, আসামীকে গ্রেফতার বা চুরি যাওয়া স্বর্নালংকার উদ্ধার না হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৭ নভেম্বর, ২০১৮, ১০:৫৫ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

নওগাঁয় রুমী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেফতার বা চুরি যাওয়া স্বর্নালংকা উদ্ধার না হওয়ার প্রতিবাদে নওগাঁয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি জেলা শাখা এক সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার রাতে শহরের স্বর্নপট্টিতে সমিতির কার্যালয়ে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সভাপতি মামুননুর রশীদ মামুন।

লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার বিকেলে একটি ইলেকট্রনিক্স্রের দোকানের তালা খুলে প্রবেশ করে ভিতরের দেয়াল ভেঙ্গে চোর রুমী জুয়েলার্সের দোকানে প্রবেশ করে ২ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকার ৫৯২ ভরি স্বর্নলংকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্বর্ন ব্যবসায়ীরা ভীষন ভাবে আতংকের মধ্য দিয়ে ব্যবসা করে আসছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত পুলিশ মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারে নি। তাই আগামী ১০ দিনের মধ্যে চুরি যাওয়া স্বর্নালংকা পুলিশ উদ্ধার করতে অক্ষম হলে বাজুস জেলা শাখা কঠোর কর্মসুচী গ্রহন করবে বলে জানান তারা।

এ ছাড়াও একই কায়দায় জেলার সাপাহার, পোরশা, মহাদেবপুর ও রানীনগরে একই কায়দায় জুয়েলার্সে চুরি হয়েছে গত ৩ মাসে। এতে জুয়েলার্সের ব্যবসায়ীরা সর্বশান্ত হয়ে গেছে। এসময় সংগঠনের সকল নেতৃবৃন্দরা এবং জেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ