নওগাঁয় রড বোঝাই ট্রাক্টর খাদে পড়ে ১ জন নিহত, চালকসহ আহত ২ 

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৯:৪৫ অপরাহ্ন

নওগাঁয় রড বোঝাই ট্রাক্টর খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন, এছাড়া ট্রাক্টরের চালকসহ ২ জন আহত হয়েছেন।

এদূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২২ মার্চ দুপুরে নওগাঁর রানীনগর উপজেলার নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া এলাকায়।

নিহত ব্যক্তি হলেন, নওগাঁর পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার প্রান্নাথপুর গ্রামের মৃত তোমছের আলীর ছেলে মুসলিম উদ্দিন (৬৫)।

সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক দিয়ে রড বোঝাই ট্রাক্টরটি একটি ব্রিজের কাজের জন্য আত্রাই উপজেলায় যাচ্ছিলেন চালক সহ ৩ জন।

পথে রাণীনগর উপজেলার বড়বড়িয়া এলাকায় পৌছে ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে দূর্ঘটনাস্থলেই রডের নিয়ে চাপা পড়ে মুসলিম উদ্দিন এর মৃত্যু হয় এবং ট্রাক্টরের চালক ও হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এব্যাপারে আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি শাহিন আকন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ