নওগাঁয় যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য মা ও দুই ভাইকে থানায়

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯, ৯:০৪ পূর্বাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁয় নিজ শয়ন ঘড় থেকে এক যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় নিহত যুবকের পিতা ও দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন (মহাদেবপুর-বদলগাছী) থানার সার্কেল এ এস পি আবু সালেহ মোঃ আশরাফুল ইসলাম।

জানাগেছে, নওগাঁর বদলগাছী উপজেলা সদর ইউনিয়নের গাবনা গ্রামের আঃ জলিলের বড় ছেলে হাফিজুর রহমান (৩৫) প্রতিদিনের ন্যায় ২৩ শে জানুয়ারী বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ শয়ন ঘড়ে শুয়ে পড়েন। রাতে কে বা কারা হাফিজুর রহমান কে পিটিয়ে রক্তাক্ত যখম করলে  হাফিজুর রহমান এর গোঙ্গানীতে তার মা হালিমা বেগম ঘুম থেকে জেগেঁ দেখতে পান ঘড়ের বারান্দায় হাফিজুর রহমান ক্ষত-বিক্ষত অবস্থায়। সাথে সাথে হালিমা বেগম তার অপর দুই ছেলে সুরুজ হোসেন ও চাঁনকে ঘুম থেকে ডেকে তোলেন এবং রাতেই স্থানিয় চিকিৎসকের কাছে চিকিৎসা করা কালিন হাফিজুর রহমান এর মৃত্যু হয়। হাফিজুর রহমান এর উপর নিজ শয়ন ঘড়ে কে বা কারা হামলা করল সহ তার মৃত্যু নিয়ে রহস্যর সৃষ্টি হলে খবর পেয়ে বৃহস্পতিবার (মহাদেবপুর-বদলগাছী) থানার সার্কেল এ এস পি আবু সালেহ মোঃ আশরাফুল ইসলাম ও বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, হাফিজুর রহমান এর উপর কে বা কারা হামলা করল এবং কেনই বা তাকে হত্যা করা হলো এনিয়ে গ্রামের লোকজনের মাঝে রহস্যর সৃষ্টি হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত হাফিজুর রহমান এর মা হালিমা বেগম ও দুই ভাই সুরুজ হোসেন ও চাঁনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাদ করা হচ্ছে মূল রহস্য উদ্ধারের জন্য। সংবাদ লেখার সময় পর্যন্ত মামলার পস্তুতি চলছিল বলেও জানিয়েছেন পুলিশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ