নওগাঁয় মোটরসাইকেল উদ্ধারসহ ২ জন ছিনতাইকারী আটক

নওগাঁ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ৮:৩৫ অপরাহ্ন

নওগাঁর সাপাহার থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়ার ৭২ ঘন্টার মধ্যেই ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার সহ ২ জন ছিনতাইকারীর সক্রিয় সদস্যকে আটক।

আটককৃতরা ২ জন হলেন, নওগাঁর পাশ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ন পুর গ্রামের মৃত এজাবুলের ছেলে আব্দুল আলিম (৩০) ও একই উপজেলার গোপালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (শাহালাল) (২৮)।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত পৌনে ৩ টারদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম’র নির্দেশনায় ও সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় এসআই মানিক হোসেন, এসআই তরিকুল ইসলাম ও এসআই জিন্নাত ও সঙ্গীয় ফোর্সসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামে শহিদুল ইসলাম (শাহালালের) বাড়ীতে অভিযান চালায়। এসময় শাহালালের শয়নকক্ষ হতে ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে। এসময় হাতে নাতে ওই দুজনকে আটক করে সাপাহার থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য যে, গত ২ অক্টোবর সাপাহার থানাধীন খেড়ুন্দা মোড় হতে উপজেলার রামরামপুর গ্রামের শান্ত হোসেনের মোটরসাইকেল ছিনতাই হয়। উক্ত ঘটনার পরদিন আকতার হোসেন নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে তাদের নামে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ