নওগাঁয় মুঠোফোন ছিনতাই, চাকু সহ দু’যবক আটক

নওগাঁ প্রতিনিধি
রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ৭:২৫ অপরাহ্ন

নওগাঁয় পথচারির মুঠোফোন ছিনতাই করে পালানোর সময় চাকুসহ মোটরসাইকেল আরোহী দু’ যুবককে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।

শনিবার রাত ৮ টারদিকে নওগাঁর মান্দা উপজেলার বুড়িদহ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

আটককৃত দু’জন হলেন, মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে নাইম হোসেন (২২) ও বান্দাইপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মোস্তাকিম হোসেন (২১)।

আটককৃতদের ব্যবহৃত একটি মোটরসাইকেল হেফাজতে নিয়েছে থানা পুলিশ।

ভুক্তভোগী নির্মাণ শ্রমিক মাসুদ রানা জানান, মুঠোফোনে আলো জ্বালিয়ে তিনি রাস্তা দিয়ে বুড়িদহ বাজারে আসছিলেন, এ সময় পেছন দিকে থেকে মোটরসাইকেল আরোহী ঐ দু যুবক তাঁর কাছে এসে মুঠোফোনটি হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া দিয়ে আটক করেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাজারের সুজন হোসেন, ব্যবসায়ী কামাল সহ আরো কয়েকজন জানান, নির্মাণ শ্রমিক মাসুদ রানার মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তার বেরিকেড দিয়ে দু’ যুবককে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ধারালো চাকু ও লোহার রড়ের তৈরি একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, এঘটনায় নির্মাণ শ্রমিক মাসুদ রানা বাদি হয়ে মামলা করেছেন। গ্রেফতারকৃতদের রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ