নওগাঁয় মানবেতর জীবন-যাপনকারী আদিবাসী সুরেন পাহানের চিকিৎসার অর্থ সংগ্রহে সাংবাদিক 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮, ৯:৪৬ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ।।

টাকার অভাবে চিকিৎসা বা অপারেশান করাতে না পেরে বিনা চিকিৎসায় দূর্বীসহ জীবন-যাপনকারী সেই ব্যাপক আলোচিত নওগাঁয় আদিবাসী সুরেন পাহান (৪২) এর চিকিৎসা অপারেশান এর টাকা সংগ্রহ করে দিলেন সাংবাদিক।

উল্লেখ্য- নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউপির চৌমাশিয়া আদিবাসী পাড়ার মৃত লালা পাহানের ছেলে সুরেন পাহান (৪২) অর্থর অভাবে বিনা চিকিৎসায় ৬ মাস ধরে বাড়িতে পড়ে থাকায় এবং কবিরাজী গাছ-গাছড়ার ঔষুধ সেবন করায় মারান্তক অসুস্থ্য হয়ে পরেন। ফলে তার স্ত্রী সন্ধারানী পাহান (৩০) গেরস্তদের বাড়িতে কাজ করে কোন রকমে স্বামী ও দুই সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে দূর্বীসহ জীবন-যাপন করছিলেন। এক পর্যায়ে সুরেন পাহান আরো গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে গ্রামের লোকজনের পরামর্শে সুরেন পাহানের স্ত্রী সন্ধারানী পাহান নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও মহাদেবপুর থানা প্রেস ক্লাবের সহ-সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম জি এম মিঠন এর সরনাপূর্ন হন। সুরেন পাহানের পরিবারের ছবি সহ খেয়ে না খেয়ে দূর্বীসহ জীবন-যাপন এর করুন কাহিনী নিয়ে তৈরীকরা প্রতিবেদন বিভিন্ন পিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর অনেকেই সাধ্যমত সহযোগীতা করার আগ্রহ প্রকাশ করেন সাংবাদিক শহিদুল ইসলাম জি এম মিঠন এর কাছে। অপরদিকে সুরেন পাহানের স্ত্রী সন্ধারানী পাহান ও অনুরোধ করে সাংবাদিককে বলেন, আপনারা উদ্যোগ নিয়ে টাকা সংগ্রহ করে দিলে আমাদের এলাকার পল্লী চিকিৎসক প্রবির ডাক্তারকে সাথে নিয়ে আমি নওগাঁয় নিয়েগিয়ে স্বামীকে চিকিৎসা করাব আমার স্বামীর অবস্থা খুবই খারাপ।

 

এরপরই সাংবাদিক শহিদুল ইসলাম (জি এম মিঠন) গুরুতর অসুস্থ্য আদিবাসী সুরেন পাহানের পারিবারিক চিকিৎসা সেবাদানকারী পল্লী চিকিৎসক প্রবির ডাক্তারে সাথে কথা বলে সুরেন পাহানের অপারেশান এর জন্য উদ্যোগ গ্রহন করেন। এক পর্যায়ে স্থানিয় শাইন চৌধুরী, সাজ্জাদ হোসেন মন্ডল, মিজানুর রহমান মন্ডল ও কৃষ্ণ পাহান সহ আরো কয়েকজনের সহযোগীতায়, বিভিন্ন ব্যাক্তি ও নওহাটামোড় চৌমাশিয়া বাজারের ব্যবসায়ীদের আর্থিক সহযোগীতায় নগদ মোট ৬ হাজার ৫ শত ৬০ টাকা অসুস্থ্য আদিবাসী সুরেন পাহানের পারিবারিক চিকিৎসা সেবাদানকারী পল্লী চিকিৎসক প্রবির এর উপস্থিতিতে অসুস্থ্য সুরেন পাহানের হাতে তুলে দেন সাংবাদিক।

এসময় উপস্থিত ছিলেন, নওহাটামোড় চৌমাশিয়া বাজারের পল্লী চিকিৎসক এনামুল হক ফাইন ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ঔষুধ ব্যবসায়ী গৌতম কুমার । এব্যাপারে পল্লী চিকিৎসক প্রবির ডাক্তার বলেন, ইতি মধ্যেই নওগাঁ শহরের একটি ক্লিনিকে সুরেন পাহানের অপারেশান সম্পূর্ণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ