নওগাঁয় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ১২:০৬ অপরাহ্ন

নওগাঁয় হাফেজিয়া মাদ্রাসাতে পড়ুয়া এক ছাত্রী (১৩) কে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক (২১) নামের এক যুবককে আটক করেছে নওগাঁর মান্দা থানা পুলিশ।

মঙ্গলবার সকাল ৯ টারদিকে পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁকে আটক করেন। আটককৃত ওমর ফারুক মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের উত্তর পরানপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই মাদ্রাসা ছাত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক চলছিলো।

সেই সুত্রধরে গত শনিবার দিবাগত রাত প্রায় ৯ টারদিকে ঐ ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দিয়ে বাড়ি থেকে বের করে আনেন তার প্রেমিক। পরে গ্রামের পুকুরপাড়ে পরিত্যক্ত টয়লেটের পাশে নিয়ে প্রেমিকা কিশোরী ছাত্রীকে ধর্ষণ করে প্রেমিক “অভিযুক্ত” ওমর ফারুক।

ধর্ষিতা ছাত্রীর মা জানান, শনিবার রাতে আমি এশার নামাজ পড়ছিলাম। এ সুযোগে অভিযুক্ত যুবক মেয়েকে ফুসলিয়ে বসতবাড়ির পশ্চিমপাশে পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার অভিযুক্ত ওমর ফারুকের বিরুদ্ধে মামলা করেছি।

এব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, মামলার পরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা নওগাঁ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ