আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁয় পাওনা মাত্র ৩০ টাকা না দেয়ায় ফেরিওয়ালা ব্যবসায়ী ইউনুছ আলী চেমুকে (৪৮) লাঠির আঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁর পোরশায় উপজেলার সুতলী বাজারে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনায় হত্যাকারি সুতা ব্যবসায়ী মফিজ উদ্দিন (৬২) কে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ইউনুছ আলী উপজেলার সোমনগর দক্ষিনপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। গ্রেফতারকৃত মফিজ উদ্দিন একই উপজেলার বানমহিন গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে
স্থানীয় সূত্রে জানা গেছে, সুতলী বাজারে সুতা ব্যবসায়ী মফিজ উদ্দিনের মাঝে মধ্যেই সুতা কিনে দেন ফেরিওয়ালা ইউনুছ আলী। ব্যবসায়ী হওয়ায় মাঝে মধ্যে বাঁকিও থাকে। তিন-চার দিনে আগে মফিজের কাছ থেকে কয়েকশ’ টাকার সুতা নেন ইউনুছ আলী। বাঁকি থাকে মাত্র ৩০ টাকা। শুক্রবার বিকেলে সুতলী বাজারে দোকান নিয়ে ইউনুছ আলী এলে পাওনা ৩০ টাকা চান মফিজ উদ্দিন। এ সময় তাদের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে মফিজ উদ্দিন লাঠি দিয়ে ইউনুছের মাথায় আঘাত করেন। এতে গুরুত্বর আহত হন। ঘটনাটি জানতে পেরে ইউনুছকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করা সহ এঘটনায় ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারি মফিজ উদ্দিনকে গ্রেফতার করা আদালতে সোপর্দ করা হয়েছে।
You must be logged in to post a comment.