নওগাঁয় মাছ ধরতে পুকুরে নেমে জেলের অস্বাভাবিক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪৮ অপরাহ্ন

নওগাঁয় পুকুরে মাছ ধরতে নেমে বেলাল হোসেন (৩৯) নামের এক জেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টারদিকে নওগাঁর মান্দা উপজেলায়।

এলাকাবাসী জানান, মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশো মৎস্যজীবী পাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ তার পুকুরে মাছ ধরার জন্য জেলেদের নিয়ে গেলে তাদেরকে মাছ ধরার পূর্বে মদ খাওয়ান। মদ খেয়ে বেলাল হোসেন পুকুরে মাছ ধরতে নামলে পানিতে ডুবে সে মৃত্যু বরণ করেন। নিহত বেলাল হোসেন একই গ্রামের মৃত আহসান আলী ছেলে।

ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করেছেন।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ