নওগাঁয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও মাথার চুল কাটার ঘটনায় ২ জন আটক

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ৯:৫২ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে টর্চার সেলে এক নার্সারি ব্যবসায়ীকে টানা ৩ দিন ধরে আটকে রেখে অমানবিক (মধ্যযুগীয়) কায়দায় নির্যাতন করা সহ পরবর্তীতে ঐ নার্সারী ব্যবসায়ীর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার ঘটনা ঘটেছে।

শারীরিক নির্যাতন সহ মাথার চুল কেটে নেয়ার ঘটনায় ৮ দিন পর ভুক্তভোগী (ভিকটিম) থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী ২ জন নারীকে গ্রেফতার করে সোমবার  বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন।

নওগাঁর পত্নীতলা উপজেলার উত্তর মাহমুদপুর গ্রামের কৃষ্ণ চৌধুরীর ছেলে নার্সারি ব্যবসায়ী নির্যাতিত মিঠুন চন্দ্র চৌধুরী ও তার স্ত্রী শ্যামলী রাণী চৌধুরী জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলা শহরের দক্ষিন হোসেনপুর গ্রামের বাসিন্দা ও বোয়ালমারী মোড়ের কারিমা চাউল কল এর মালিক মৃত আবুল কালাম এর ছেলেও রুহুল আমীন বেশ কিছু দিন ধরে তাদের নার্সারী হতে বিভিন্ন জাতের চারা গাছ ক্রয় করে আসাকালে হটাৎ করে গত ১৫ আগস্ট সকালে রুহুল আমিন নার্সারিতে গিয়ে, মিঠুন চন্দ্র চৌধুরীকে কৌশলে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে তার মহাদেবপুরস্থ চাউল কল এর গুদাম ঘরে অবস্থিত রুহুল আমীনের টর্চার সেলে মিঠুন চন্দ্র (২৮) কে আটকে রেখে মোবাইল ফোনে তার স্ত্রীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করেন।

এ টাকা যোগার করতে মিঠুনের স্ত্রী শ্যামলী রাণী চৌধুরী একটি সোনার মালা বন্ধক রেখে ১০ হাজার টাকা বিকাশে পাঠায়। বিকাশে টাকা পাঠাতে দেরী হওয়ায় রুহুল আমীন ও তার সহোযোগীরা চাঁদা দাবীর টাকার পরিমান বাড়িয়ে দিয়ে বিকাশে পাঠাতে বলে শ্যামলীকে। তার স্ত্রী শ্যামলী চাহিদার অতিরিক্ত টাকা দিতে অপরগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে রুহুল আমীন এবং তার দুই স্ত্রী রুবাইয়া ইসলাম বৃষ্টি ও মুক্তা পারভীন গং মধ্যযুগীয় কায়দায় সেই গুদাম ঘড়ে তাদের টর্চার সেলে দেশীয় অস্ত্র দিয়ে মিঠুন চৌধুরীকে অমানবিক নির্যাতন শুরু করেন। এমনকি প্লাস দিয়ে হাতের আঙ্গুলের চামড়া তুলে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ী দিয়ে আঘাত করেন। ঘটনার ৩ দিনের মাথায় ১৭ আগস্ট মিঠুনের স্ত্রী শ্যামলী সহ স্বজনরা মিঠুনকে উদ্ধারের জন্য মহাদেবপুর রুহুল আমীনের বয়লার ( ধান-চাতালে) গেলে স্বজনদের সামনেই শ্যামলী রানী চৌধুরী (২৩) কে ও মারপিট করা সহ মাথার চুল কেটে দেয় রুহুল আমীন ও তার দুই স্ত্রী। অমানবিক নির্যাতনের পর তার কাছে থাকা টাকা হাতিয়ে নেয়াসহ ফাকা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয় রুহল আমীন গং।

ঘটনার খবর পেয়ে ঐদিন মহাদেবপুর থানার এস আই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মিঠুন চৌধুরী ও তার স্ত্রী শ্যামলীকে উদ্ধার করেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে মিঠুন ও তার স্ত্রী শ্যামলীকে গুরুতর আহত অবস্থায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান স্বজনরা। অমানবিক নির্যাতনের শিকার পরিবারটি আতংকিত হয়ে পড়েন এবং আইনানুগ কোন পদক্ষেপ না নিয়ে অজানা আতংকের মধ্যে থাকাকালে স্থানিয় ( মহাদেবপুর উপজেলার) সংবাদকর্মীরা ঘটনাটি জানতে পেরে পত্নীতলা উপজেলায় নির্যাতণের শিকার মিঠুন চন্দ্রের বাড়িতে গেলে ঘটনাটি প্রকাশ পায়। এর পরই

২২ আগস্ট রবিবার রাতে নির্যাতিতা শ্যামলী বাদী হয়ে রুহুল আমীন ও তার দুই স্ত্রী রুবাইয়া ও মুক্তা পারভীন সহ ৪ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করলে ঐ রাতেই মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ এর নেতৃত্বে থানা পুলিশ রুহুল আমীনের বাড়িতে অভিযান চালিয়ে রুহুল আমিন এর দুই স্ত্রী রুবাইয়া আক্তার ও মুক্তা পারভীনকে আটক করেন এবং রুহুল আমিনের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেন।

এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ প্রতিবেদককে জানান, এঘটনায় মামলা দায়ের করার পর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জড়ীত ২ জন নারীকে আটক করেন এবং অপর আসামীদের ও আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ