নওগাঁর মহাদেবপুরে একটি শ্যালো চালিত যাত্রীবাহী ভুটভুটি উল্টে বিদ্যুৎ হোসেন (২৪) নামে একজন যুবক নিহত হয়েছেন। নিহত যুবক নওগাঁর মান্দা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাবু আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে একটি যাত্রীবাহী ভুটভুটি মহাদেবপুর থেকে ছাতড়া হাট যাবার সময় মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের শাহজাদপুর এলাকায় এসপি চাউল কলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ভুটভুটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিদ্যুৎ হোসেনের মৃত্যু হয়।
পরে চালক ভুটভুটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
মহাদেবপুর থানার এস আই সামির উদ্দিন জানান, এব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.