নওগাঁয় ভুটভুটি’র ধাক্কায় নিহত একজন ও একজন আহত হয়েছেন। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলায়।
নিহত আব্দুল হাকিম (১৮) হলেন, নওগাঁর পোরশা উপজেলার (দিঘা) বিশইল গ্রামের একরামুলের ছেলে ও দয়াহার শেখপাড়া ফয়জিয়া দারুল উলুম মাদ্রাসার হাফতম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানিয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা ছুটি হলে শিক্ষার্থী হাকিম ও অপর একজন শিক্ষার্থী বাই সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে (সরাইগাছি) বারিন্দার মোড় নামক স্থানে পৌছালে এসময়
পিছন দিক থেকে আসা একটি শ্যালো মেশিন চালিত ভুটভুটি বাই সাইকেলকে ধাক্কা দিলে এসময় দূর্ঘটনাস্থলেই হাকিম এর মর্মান্তিকভাবে মৃত্যু হয় এবং তার সহযোগী আহত হোন।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পোরশা থানার ওসি শফিউল আজম খাঁন।
You must be logged in to post a comment.