নওগাঁয় ভারতীয় মাদক ফেন্সিডিল সহ একজন আটক

নওগাঁ প্রতিনিধি
বুধবার, ১৬ জুন, ২০২১, ১০:৩৭ অপরাহ্ন

নওগাঁর সাপাহারে ভারতীয় মাদক ফেন্সিডিল সহ শাহিন বাবু (২৮) নামের একজন কে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত ব্যাক্তি হলেন, সাপাহার উপজেলার খঞ্জনপুর রামরামপুর আশ্রয়হীন এলাকার আবুল হোসেন এর ছেলে।

সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, মঙ্গলবার রাতে উপজেলার খঞ্জনপুর আশ্রয়নে নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মুকুল হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিল সহ শাহিন বাবুকে আটক করা হয়।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ