আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।
নওগাঁয় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে জয়িতাদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
রবিবার বিকেলে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর আয়োজন করে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের সিনিয়র সহকারী পুলিশ সুপার ডিএসবি ফারজানা হোসেন, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, নারী নেত্রী ও জয়িতা পারভীন আকতার প্রমুখ বক্তব্য দেন।
পরে প্রধান অতিথি জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কাটাগরীতে ৮ জন জয়ীতাকে ক্রেস্ট তুলে দেন। জেলা পর্যায়ে জয়িতারা হলেন-সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পারভীন আকতার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন, আদরী বানু, সফল জননী নারী শিরিন রহমান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল অর্জনকারী নারী সূবর্না রানী দাস, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আলেয়া।
সদর উপজেলা পর্যায়ে জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন কারী নারী লিপি সাহা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পারভীন আকতার, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন, আদরী বানু, সফল জননী নারী শিরিন রহমান।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.