আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল ও আশড়ন্দ বাজার এলাকার মধ্যেবর্তী স্থানের একটি ধান ক্ষেত থেকে মারাতœক বিষধর রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। শুক্রবার রাতে স্থানীয় লোকজন ওই রাসেল ভাইপার সাপটিকে বস্তাবন্দি করতে সক্ষম হন যার দৈর্ঘ ৪ ফুট। তাৎক্ষনিক ফেসবুকের মাধ্যমে সাপের ছবি ছড়িয়ে দিলে ছবি দেখে সাপের আরেক নাম চন্দ্র বোড়া বলে সনাক্ত করেছেন জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্যা রেজাউল করিম।
জানাগেছে, ওই গ্রামের এক কৃষক ধানক্ষেতে সেচ কাজের জন্য গেলে তিনি প্রথম সাপটি দেখতে পান। তিনি সাপটি দেখতে পেয়ে জবই বিল জীব বৈচিত্র সংরক্ষন কমিটির সদস্যদের জানালে সংগঠনের সদস্যরা গিয়ে বস্তা দিয়ে সাপটি ধরে একটি কলসের মধ্যে সংরক্ষন করেন। এ বিষয়ে জবই বিল জীব বৈচিত্র সংরক্ষন কমিটির সভাপতি সোহানুর রহমান এর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, সাপটিকে ধরে আমি সাপের ছবি তুলে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্যা রেজাউল করিম স্যারের কাছে পাঠিয়েছিলাম। তিনি নিশ্চিত করে জানিয়েছেন, এই সাপটি খুবই বিষাক্ত সাপ যার নাম রাসেল ভাইপার, আর একটি বাংলা নাম চন্দ্র বোরা। এরপর এ বিষয়ে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্যা রেজাউল করিম এর সাথে ফোনে কথা হলে তিনি জানান আমি সাপের ছবিটি দেখেছি সাপটির নাম রাসেল ভাইপার বাংলা নাম চন্দ্র বোরা এর আগেও এ জাতীয় সাপ ধরা পড়েছে এ সাপটি খুবই বিষাক্ত সাধারনত বরেন্দ্র অঞ্চলে এ জাতীয় সাপের বিস্তার দেখা গেছে। রাজশাহী অঞ্চলে দিন দিন এর বিস্তার বাড়ছে এবং এ সাপ যাকে ছোবল মারে সাথে সাথে তার মৃত্যু নিশ্চিত। সাপটি সংরক্ষণ বা অবমুক্তর বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাপটি উদ্ধারের বিষয়টি আমি শুনেছি এবং আমি রবিবার উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে যোগাযোগ করে ফার্য়ার সার্ভিসের কর্মীদের নিয়ে পাশ্ববর্তী ধামুরহাট উপজেলা জাতীয় উদ্যান আলতাদিঘী বা যেখানে জনবসতি নেই এমন বনে অবমুক্ত করার চিন্তা ভাবনা করা হচ্ছে।
You must be logged in to post a comment.