নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ৭:০৭ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

“সুস্থ সবল জাতী চাই, সব বয়সেই ডিম খাই“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁ বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। শুক্রবার সকালে শহরের পার-নওগাঁ জেলা প্রানী সম্পদ অফিস চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রানী সম্পদ অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রানী সম্পদ কর্মকর্তা  ডাঃ উত্তম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, জেলা পোল্ট্রি খামার বনিক সমিতি ওয়ালিউল ইসলাম, সহকারী জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শামীমা নাহার, হাঁস প্রজনন খামারের ব্যবস্থাপক কৃষিবিদ আব্দুল হামিদ, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হেলাল উদ্দীন, এসিআই এর ম্যানেজার ডাঃ মাহমুদ হোসেন, ভেটেনারী সার্জন ডাঃ আমিনুল ইসলাম, খামারী রুবেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ডিমের পুষ্টি গুনাগুনের উপর বিস্তারিত আলোচনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ