নওগাঁয় বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নৌকার কদর বাড়ছে

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮, ৯:৩৬ অপরাহ্ন

এনামুল হক, পোরশা, নওগাঁ ।।

 

নওগাঁর পোরশা উপজেলার নিতপুরের পশ্চিমে বয়ে যাওয়া পূনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নৌকার কদর বাড়ছে। বিশেষ করে কয়েকটি পাড়ার পেশা দার জেলে ও মৎস্য জীবীরা পূর্নভবার পানি বৃদ্ধি পাওয়ায় মাছ ধরার জন্য নতুন নৌকা কেনার পাশা পাশি পুরাতন নৌকা মেরামত করতে ব্যস্ত হয়ে পড়েছেন।

উপজেলা মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুইব আলী জানান,নিতপুর ইউনিয়ন সহ উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ২ হাজার মৎস্য জীবী আছে। এসব মৎস্য জীবীরা আষাঢ় মাসে পূনর্ভবা নদীতে নতুন পানি আসার পর থেকে চৈত্র মাস পর্যন্ত মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আর নদী ও বিলে মাছ ধরার একমাত্র বাহন নৌকা। সে কারণে আষাঢ় মাসে নদী ও বিভিন্ন  বিলে পানি বৃদ্ধি পাওয়া মাত্র মৎস্য জীবীরা নৌকার জন্য মহাব্যস্ত হয়ে পড়েন। এদের মধ্যে সচ্ছল মৎস্য জীবীরা ইঞ্জিন চালিত নতুন নৌকা ক্রয় করেন এবং নিম্ন মধ্যবিত্ত মৎস্য জীবীরা হস্তচালিত নৌকা কিনেন বা পুরাতন নৌকা মেরামত করে ব্যাবহারের উপযুগী করেন। ফলে প্রতি বছর এসময় উপজেলায় নৌকার বেশ কদর লক্ষ্য করা যায়।মৎস্য শিকারি (জেলে) রহমত অালী বলে, অবশ্য এ সুযোগে নৌকা তৈরীর মিস্ত্রিরাও বেশ টাকা উপার্জন করেন। অন্য সময় তারা যে নৌকা ৫ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করলেও বর্ষা মৌসুমে সেই একই মানের নৌকা ২০থেকে ৩০হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন।

নৌকা তৈরীর মিস্ত্রী নুরনবী বলে,বর্ষা মৌসুম ছাড়া নদী,নালা,খাল বিলে তেমন পানি থাকেনা যার কারনে সারা বছর বসে থাকতে হয়, বর্ষা মৌসুমে দুই পয়সা ইনকাম না করলে বৌ- বাচ্চাদের সারা বছর কি খাওয়াবো।কিন্তু খুব যে বেশি দাম ধরি তা ঠিক না।

উপজেলার নিতপুর জেলে পাড়া গ্রামের মৎস্য জীবী শফিকুল ইসলাম  বলেন, বর্তমানে যেমন-তেমন  একটি ছোট নতুন নৌকার(ডিঙ্গি) দাম ৪/৫হাজার টাকা। তাই নতুন নৌকা না কিনে পুরাতন নৌকা মেরামত করে অনেকে মাছ ধরছে। অন্য দিকে চলতি বর্ষা মৌসুমে চাঁপাই নবাবগঞ্জ  জেলার শিবগঞ্জ উপজেলার চৌডালা গ্রামের এন্তাজ আলীর ছেলে নুরুল ইসলাম নৌকা ব্যাবসায়ী তার সাথে কথা বললে জানান, আমার বাবা নৌকা বিক্রি করতেন এখানে, বাবা মারা যাওয়ার পরে এখন আমি নৌকা বিক্রয় করি পোরশার নিতপুরে, ছোট নৌকা ৪ হাজার আর বড় নৌকা ৬ হাজার টাকায় বিক্রি করি। এই বর্ষা মৌসুমে অনেক নৌকা বিক্রয় হয়,লাভও ভালো হয় এবং জেলার বিভিন্ন এলাকায় যেমন-সাপাহার,নজিপুর ও মহাদেবপুরে অামার কাছ থেকে ব্যাপারিরা ও জেলেরা নৌকা কিনে নিয়ে যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ