নওগাঁ জেলা সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মোঃ ফিরোজ হোসেন।
তাকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আক্তার পুলক।
আগামী ১১নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে নওগাঁ জেলা সদর উপজেলার ১২টি ইউপি ও রাণীনগর উপজেলার ৮টি ইউপি নিবার্চনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফিরোজ হোসেন-ই একমাত্র প্রার্থী। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আক্তার পুলক বলেন, এ পদে ফিরোজ হোসেন ছাড়া আর কেউ বৈধ মনোনয়নপত্র জমা দেননি। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো।
কিন্তু নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই–বাছাই ও প্রত্যাহারের পর কোনো পদে একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। ফলে একক প্রার্থী হিসেবে মোঃ ফিরোজ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বলে জানান মাহমুদ আক্তার পুলক।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারী ভাবে নির্বাচিত ফিরোজ হোসেন বলেন, জনগনের প্রকৃত ভালবাসা ছাড়া এই যুগে ইউপি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হওয়া যায়না।
এইবারসহ আমি ৩য় বারের মতো বিজয়ী হলাম। ভবিষ্যতে এই পদে আর নিবার্চন করার ইচ্ছে আমার আর নেই। জনগন চাইলে আমি আগামীতে হাঁপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদেই নির্বাচন করবো।
You must be logged in to post a comment.