নওগাঁয় বিদেশী পিস্তল, ২৯৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২২৫ পিচ ফেন্সিডিল সহ ৪ জনকে আটক

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:১৫ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পৃথক অভিযানে একটি বিদেশী পিস্তল, ২৯৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২২৫ পিচ ফেন্সিডিল সহ মোট ৪ জন আটক।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের প্রেস রিলিজ সুত্রে জানাগেছে, ১৩ ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এর নেতৃত্বে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন দরন্দা ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসময় ভারতীয় সীমান্ত এলাকা হতে আগত দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার রতœাদিঘী (ভাদুরিয়া) গ্রামের আফছার আলীর ছেলে জামাল হোসেন (৩০) কে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ৫ টি তাজা গুলি সহ আটক করেন।

একই দিন পৃথক অভিযানে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এর নেতৃত্বে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ভীমপুর এলাকার ফিরোজ ভ্যারাইটিস ষ্টোর এর পশ্চিম পাশের্^ পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৯৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে মাসুদ রানা (২৬) কে আটক করেন।

এছাড়া ১৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩ টায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এর নেতৃত্বে র‌্যাবের অপারেশনাল দল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ২২৫ বোতল ফেন্সিডিল ও নগদ ২১ হাজার ৫ শত টাকা সহ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে শারিফুল ইসলাম রানা (২২) ও একই গ্রামের সফির উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২০) কে হাতেনাতে আটক করেছেন।

এসব ঘটনায় পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ