আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁ জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ) উদ্যোগে গরীব অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে শহরের সরিষাহাটীর মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। তিনি শীত বস্ত্র বিতরনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএ নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল করিম। এসময় সংগঠনের সহ-সভাপতি দীপক কুমার সরকার, ওয়াসেফ আলী মোল্লা, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সহ সভাপতি এমএ খালেক, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার মফিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সংগঠনের সভাপতি রেজাউল করিম বলেন- নওগাঁ জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছর গরীভ মানুষের মাঝে শীতবত্র বিতরন করা হয়। সেই ধারাবাহিতকায় এবারও অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।
You must be logged in to post a comment.