নওগাঁয় বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৮:২৯ অপরাহ্ন

নওগাঁয় একই মাঠে বিএনপি ও যুবলীগের সমাবেশ এর ঘটনাকে কেন্দ্রকরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

২৭ ডিসেম্বর সোমবার প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ-বিজ্ঞপ্তি’র মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়।

তথ্য সুত্রে জানা গেছে, সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আগামী ২৮ ডিসেম্বর নওগাঁ জেলা শহরের নওযোয়ান মাঠে সমাবেশ আহ্বান করেন নওগাঁ জেলা বিএনপি। প্রশাসনের কাছে যা লিখিতভাবে জানানো হয়। কিন্তু ইতোমধ্যেই একই মাঠে নওগাঁ জেলা যুবলীগও একটি কর্মসূচি’র ঘোষণা করেন।

এরই প্রেক্ষিতে (২৭ ডিসেম্বর) সোমবার বিকেল ৩টা থেকে ২৯ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন প্রশাসন।

নওগাঁ জেলা কার্যালয়ে সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বিএনপির নওগাঁ জেলা আহ্বায়ক হাফিজুর রহমান জানান, ১৪৪ ধারা জারি সিদ্ধান্তের পর পূর্ব-নির্ধারিত কর্মসূচি অন্যত্র করা হবে। যদিও স্থান ও সময় এখনও ঘোষণা করেনি দলটি। এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতা জাহিদুল ইসলাম ধলু ও নজমুল হক সনি সহ অপর নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ