নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় ভ্যান চালক নিহত

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৯:০৮ অপরাহ্ন

নওগাঁয় যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় কছিম উদ্দিন (৬৪) নামের একজন ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টারদিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বেলি ব্রিজ নামক এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত ভ্যান চালক কছিম উদ্দিন নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের গাজিপুর গ্রামের কুদরত উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, ভ্যান চালক কছিম উদ্দিন ভোলা বাজারে যাত্রী নেমে দিয়ে বাড়ি ফিরছিলেন।

এসময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বামপাশ থেকে ভ্যান নিয়ে ডানপাশে বেইলি ব্রিজের নিচে রাস্তায় নামার চেষ্টা করলে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী “বিআরটিসি” বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় দূর্ঘটনাস্থলেই ভ্যান চালক কছিম উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনার পর ঐ বাস চালক বাস রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দূর্ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করেন।

সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর  মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, সংবাদ পেয়ে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ