আরআর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।
নওগাঁ শহরের বাইপাস রোডে জিয়াউর রহমান (৩৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উৎস্যুক জনতা ৩/৪টি বাস ভাঙচুর করেছে।
মৃতব্যক্তি জিয়াউর রহমান বিডিআর ক্যাম্প এলাকার আবু তালেব সরদারের ছেলে।
অপরদিকে জেলার মান্দায় হুমায়রা খাতুন (৭) নামে বেবী শ্রেণীর এক মাদ্রাসার শিক্ষার্থী ভটভটির চাপায় মারা গেছে।
মৃতব্যক্তি হুমায়রা খাতুন মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের পারইল গ্রামের সৌদিপ্রবাসী নজরুল ইসলামের মেয়ে। পৃথক ঘটনাগুলো ঘটেছে ১১ই ফেব্রুয়ারী’১৯ সোমবার সকালে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, নওগাঁর শখের পল্লীতে পিকনিকে আসা তিলেকপুর ক্যাডেট মাদ্রাসার একটি বাস দ্রুতগতিতে এসে বাইসাইকেলকে ধাক্কা দেয়। সাইকেল আরোহী জিয়াউর রহমান ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনার পর উৎস্যুক জনতা ৩/৪টি বাস ভাঙচুর করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের আল হেরা স্কুল একাডেমীতে যাবার সময় হুমায়রা খাতুন নামে এক মাদ্রাসা ছাত্রীকে ভটভটি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই ও মান্দা থানার ওসি মোজাফফর হোসেন পৃথক ঘটনার সত্যতা অন্যদৃষ্টিকে নিশ্চিত করেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.