নওগাঁয় বাস ও ট্রাক্টর সংঘর্ষ নিহত বড়ে ৩ জন, ১৪ জন আহত

নওগাঁ প্রতিনিধি
শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৯:৫২ পূর্বাহ্ন

নওগাঁয় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রনজিত নামে ১২ বছর বয়সী এক শিশু’র মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৩ জনে।

মর্মান্তিক এসড়ক এদূর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় নওগাঁ সদর হাসপাতার ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো অন্তত ১৪ জন।

বৃহস্পতিবার ২৪ মার্চ সন্ধা ৭ টায় মুঠোফোনে শিশুসহ মোট ৩ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ প্রতিবেদককে জানান, গত বুধবার ২৩ মার্চ দিনগত রাত ৯ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার পত্নীতলা টু বদলগাছী সড়কের মাতাজীহাট পুলিশ ফাড়ি এলাকার পয়নারী ফিড মিল নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে প্রথমে দু’জন নিহত হলেও পরবর্তীতে হাসপাতালে নিয়ে চিকিৎসাকালে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত বাসযাত্রীরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার সোহাসা গ্রামের আব্দুর জব্বার সরদারের ছেলে আব্দুর রশিদ সরদার (৩৬), একই গ্রামের জীতেন ওরফে জিতু পাহানের ছেলে সিরিশ পাহান (৩৫) এবং পত্নীতলা উপজেলার শিশু রনজিত (১২), বলেই জানিয়েছেন ওসি।

উল্লেখ্য- বুধবার দিনগত রাত ৯ টারদিকে নজিপুর থেকে নওগাঁ গামী যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে (দূর্ঘটনায়) প্রথমে ২ জনের মৃত্যু হলেও এ সড়ক দূর্ঘটনার পর-পরই মহূর্তের মধ্যেই বিশেষ করে সোস্যাল মিডিয়া ‘ফেসবুকে’ ৪ জন নিহত-আহত ২০ জন আরো মারাযাবে ‘৫ জন নিহত-আহত ২০ জন, এমনকি ১০/১৫ জন নিহত এবং আহত আরো ১০/১২ জন মারাযাবে’ এমন প্রচারণা শুরু হয়। আর এমন প্রচারণা ফেসবুকে মহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে সর্বসাধারন ও সচেতন মহল বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পরেন। অনেকেই মৃত্যু ও আহতদের সংখ্যা সম্পর্কে জানতে সংবাদকর্মীকেও ফোন দেন।

তবে-দূর্ঘটনাস্থলে থাকা মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ ঐ দিন রাত ১২ টারদিকে প্রতিবেদককে নিশ্চিত করেন দু’ জনের মৃত্যু সম্পর্কে।

সর্বশেষ বৃহস্পতিবার সন্ধা ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় এক শিশু’র মৃত্যু সহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে বলেই নিশ্চিত করেছেন ওসি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ