নওগাঁয় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে ২ জন নিহত ১৫ জন আহত

নওগাঁ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ন

নওগাঁয় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দূর্ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে সংবাদ সংগ্রহকালে নিহত ও আহতদের নাম বা পরিচয় পাওয়া সম্ভব হয়নি। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার ২৩ মার্চ দিনগত রাত ৯ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার পত্নীতলা টু বদলগাছী সড়কের মাতাজীহাট পুলিশ ফাড়ি এলাকার পয়নারী ফিড মিল নামক স্থানে।

সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ রাত ১০ টারদিকে মুঠোফোনে প্রতিবেদককে বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

এছাড়া ১০/১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় ওসি আজম উদ্দিন মাহমুদ আরো জানান, এখন রাত ১০ টা পর্যন্ত নিহত ২ জন সহ আহতদের (পরিচয়) নাম বা ঠিকানা মিলেনি। উদ্ধার তৎপরতার পাশাপাশি নিহত ও আহতদের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ