আর, আর চৌধুরী, নওগাঁ।।
নওগাঁয় ঢাকাগামী কোচ হানিফ এন্টার প্রাইজ (যাত্রীবাহী বাস) ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত। তিনজন পুলিশ সহ আহত-৫। এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে জেলার মহাদেবপুর উপজেলার শ্যামপুর নামক স্থানে।
নওহাটামোড় ফাঁড়ি পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে সাপাহার গামী কোচ হানিফ এন্টার প্রাইজ ঢাকা মোট্রো (ব) ১৪-৭৪৯৯ নাম্বার নামের যাত্রীবাহী বাসটিকে নওগাঁ থেকে পুলিশ স্কটদিয়ে সাপাহার গিয়ে যাত্রী নামানোর পর নওগাঁ ফেরার পথে মঙ্গলবার ভোর পোনে ৫ টারদিকে ঘটনাস্থলে পৌছালে একই সময় বিপরীদমুখি একটি মাল বিহীন ট্রাক ঢাকা মোট্রো-(ড়)-৮০২ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নওহাটামোড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে বাসের চালক ও তিন জন পুলিশ সহ মোট ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
ফাঁড়ির এস আই মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় বাস চালকের অবস্থা আশংখাজনক হওয়ায় চিকিৎসকরা রাজশাহীতে রেফার্ড করলে । রাজশাহীতে নেয়ার পথে বাস চালকের মৃত্যু হয়। তবে সংবাদ সংগ্রহকরার সময় পর্যন্ত নিহত বাস চালকের নাম গোলাম মোস্তফা (৩৫) বলে জানালেও তার ঠিকানা জানাতে পারেননি তিনি।
You must be logged in to post a comment.