নওগাঁয় বালুবাহী ট্রাকের চাপায় ৫ জন নিহত

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৬:০৮ অপরাহ্ন

নওগাঁয় পৃথক দুটি স্থানে বালুবাহী ট্রাকের চাপায় ৫ জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার ২৪ শে জানুয়ারি সকাল ৯ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের চদ্দমাইল (হেলিপোর্ট) নামক স্থানে বালুবাহী দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

এদূর্ঘটনার পূর্বে রবিবার দিনগত রাতে নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের চাপায় দূর্ঘটনাস্থলে দু’জন মোটর সাইকেল আরোহীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়। এদূর্ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওযার পথে তারাও মৃত্যু বরণ করেন। এনিয়ে পৃথক দুটি দূর্ঘটনায় মোট ৫ জন মোটর সাইকেল আরোহী ট্রাকের চাপায় নিহত হয়েছেন।

সুত্র জানায়, রবিবার রাত সারে ৮ টারদিকে নওগাঁর ধামুরহাট উপজেলার ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের হরিতকীডাঙ্গা বাজারের পূর্বদিকে উজ্জ্বল চাউল কলের সামনে বালুবাহী একটি ট্রাক নম্বর

(টাঙ্গাইল-ড-১১-০০৫৮)মোটর সাইকেলকে চাপাদিলে দূর্ঘটনাস্থলে নানাইচ গ্রামের গোলজার হোসেন এর ছেলে সুফিয়ান (১৮) ও মোজাম্মেল হকের ছেলে আবদুস সালাম (৩০) এর মাথা পৃষ্ঠ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করেন।এ সময় স্থানীয়রা দক্ষিন জাহানপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে স্বজল (২২) ও জুয়েল হোসেনের ছেলে মিনহাজ (২০) কে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধারকরে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাৎক্ষনিক হাসপাতালের একাধিক চিকিৎসক দ্রুত  প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান শেষে রামেক হাসপাতালে স্থানান্তর করেন। রামেকএ নেওয়ার পথেই রাত সাড়ে ১২ টারদিকে অ্যাম্বুলেন্সের মধ্যেই তারা দু’জনও মৃত্যু বরণ করেন।

পৃথক দুটি দূর্ঘটনায় ৫ জনের মৃত্যর সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর ও ধামুরহাট থানার ওসি মহোদয়।

ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, একই মোটরসাইকেল বসে ৪ জন ধামইরহাট থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। নিহত দু’জনের মৃতদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে রাতে এবং রামেক হাসপাতালে নেওয়ার পথে দু’জন মৃত্যু বরণ করেছেন।ঘাতক ট্রাকটিকে স্থানীয়দের সহযোগিতায় শল্পী বাজার থেকে আটক করা হয়েছে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ