নওগাঁয় বাকপ্রতিবন্ধি আয়েশার স্বপ্ন পূরণ হবে কি…?

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:২৭ অপরাহ্ন
নওগাঁয় বাকপ্রতিবন্ধি আয়েশা খাতুন দাখিল পরীক্ষা দেন...

আরআর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।

নওগাঁয় চলতি এসএসসি সমমান দাখিল ও কারিগরী পরীক্ষায় মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে সাপাহার উপজেলা সদরের অদুরে মানিকুড়া দাখিল মাদ্রাসা হতে এক বাকপ্রতিবন্ধি (বোবা) শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাকপ্রতিবন্ধি ঐ পরীক্ষার্থী মেয়েটি সাপাহার উপজেলার সৈয়দপুর গ্রামের হতদরিদ্র আবুল কাশেম ও মা ফিরোজা বেগমের মেয়ে আয়েশা খাতুন।

মেয়েটি যে শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেছে ঐ প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক ও শিক্ষিকার সাথে কথা বলে জানা গেছে, শিশুকাল হতেই ঐ বোবা মেয়েটির লেখাপড়ার প্রতি ছিল চরম ঝোঁক। দারিদ্রতার কারণে মাঝে মধ্যে তার শিক্ষাব্যবস্থা বন্ধের উপক্রম হলেও মেয়েটি হাল ছাড়েননি এবং দারিদ্রতাসহ কোনো বাঁধাই তাকে দমাতে পারেনি।

দরিদ্র পরিবরে তার মা ও অন্যান্য বাকপ্রতিবন্ধি বোনদের সাথে নকশী কাঁথা সেলাইয়ের কাজ করে টাকা উপর্জন করে তার লেখাপড়া চালিয়ে এসেছে সে নিজেই। বাবা আবুল কাশেমের সংসারে প্রথম স্ত্রী ফিরোজা বেগমের গর্ভের তিনটি মেয়ে সন্তান জন্ম নিলে তিনটিই বাকপ্রতিবন্ধি  হয়।

দিনমজুর বাবা আবুল কাশেম পরে অন্যত্র আরেকটি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা সংসার করায় আয়েশা খাতুন ও তার অন্য মেয়েদের নিয়ে মা ফিরোজা বেগম চরম বিপদে পড়েন। পরে তারা জীবিকা নির্বাহের জন্য মানুষের বিভিন্ন ধরনের নকশী কাঁথা হাতে ও মেশিনে সেলাই করে তাদের সংসার পরিচালনা করেন।

প্রথম মেয়ে লেখাপড়া না জানলেও সে গৃহস্থালির কাজে ও সেলাই কাজে বেশ পটু। মেঝো মেয়ে আয়েশা সেলাই কাজের পাশাপাশি লেখাপড়া শিখে বর্তমানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমান পরীক্ষা দিচ্ছে।

ছোট বোন বিলকিস আরা উপজেলার তেঘুরিয়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করছে। কোনোরকম কারিগরি শিক্ষা বা কোনো মুক বধির বিদ্যালয়ে লেখাপড়া করতে হয়নি। নিজ বুদ্ধিমত্তার জোরে সাধারণ বিদ্যালয়ে বাকপ্রতিবন্ধি মেয়ে দু’টি লেখাপড়া করে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়ায় এলাকায় এক আলোড়ন সৃষ্টি করেছে।

মেয়েটির মা তাদের মেয়ের লেখাপড়ায় আর্থিক সহযোগিতার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনাসহ সকলের দোয়া কামনা করেছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ