আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁয় চলমান মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৫ টি বাংলা মদের বোতল ও ইয়াবা ট্যবলেট সহ ৩ জনকে আটক করেছে জেলার রাণীনগর থানা পুলিশ।
রাণীনগর থানার পুলিশ পরির্দশক মাবুদুর রহমান জানান, বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে নওগাঁ থেকে রাণীনগর উপজেলার মিরাট ইউপিতে একটি সিএনজি করে কিছু বাংলামদ চালান হচ্ছে। এসময় তিনি ও সঙ্গিয় ফোর্সসহ উপজেলার নয়া হরিশপুর নামক স্থানে সিএনজিটি তল্লাশী করে ১৪৫টি বাংলা মদের বোতল উদ্ধার করেন। এসময় মিরাট ইউপির চরকানাই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (৪০) এবং সিএনজি চালক পার-নওগাঁ এলাকার মৃত-শরিফ উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন (৪০)কে আটক করা হয়। তাদের বহনকারী সিএনজি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে রাণীনগর থানার পুলিশ উপ-পরিদর্শক হাফিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আবাদপুকুর এলাকার মহিলা মাদ্রাসা সংলগ্ন স্থানে সন্দেহ জনক চলাফেরার সময় আদমদীঘি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত-ইসাহাক আলীর ছেলে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (৩০) কে তল্লাসী করলে তার কাছে ২৫পিচ ইয়াবা পাওয়া যায়। এসময় তাকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন, আমাদের থানা এলাকায় বর্তমান মাদক বিরোধী অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাংলা মদ ও ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোর্পদ করা হয়েছে।
You must be logged in to post a comment.