নওগাঁয় বন্যা মোকাবেলায় প্রস্তুতিমুলক সভা

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ২০ জুন, ২০২২, ৮:২৫ অপরাহ্ন

নওগাঁর মান্দা উপজেলায় বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতিমুলক সভা করেছে মান্দা উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক।

আফগানিস্তানে ব্যস্ত বাজারে হামলা

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী এনায়েত হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক বলেন, বন্যা মোকাবেলায় সাত সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নদী তীরবর্তী ইউনিয়নগুলোতে খালি বস্তা সরবরাহ করা হবে। একই সাথে বালুসহ অন্যান্য উপকরণ মজুত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাতে করে ইমার্জেন্সী মুহুর্তে ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত করতে সমস্যা না হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ